কিছু কিছু ব্যাপার আছে যা শুনলেই খারাপ লাগে বা শরীর শিউরে উঠে। যেমন- কোন
ভালো মানুষকে কেউ অপমান করলে, কষ্ট দিলে বা তাঁর কোন ক্ষতি করলে। এগুলো আমার একদম
ভালো লাগে না। অথচ দেখা যায়, এই ভালো মানুষগুলোকেই সবচেয়ে বেশি যন্ত্রণা পোহাতে
হয়। পথ চলতে গেলেই তাঁদের সমস্যা। আজকে সকাল থেকেই বাসায়। হরতালের জন্য ক্লাস নেই।
খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলাম আর ফোনে একটা খারাপ খবর শুনলাম। শুনেই মনটা খুব
বিক্ষিপ্ত এবং খারাপ হয়ে গেলো। তিনি তাঁর এক স্বজনকে দেখতে হাসপাতাল যাচ্ছেন। এরই
মধ্যে তাঁর পকেট চিন্তাই করে সব টাকা নিয়ে গেলো।
সুখ সামান্য সময়ের মনের প্রশান্তি.. যার অনুভবে আগামীর অনেকটা পথ চলা... স্মৃতি যা শুধু ভাবিয়ে শিহরণ জাগায়.... আর দুঃখ যা শুধু আপন থাকে
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩
ভালোবাসার এই দিনে
কাঁদছে আকাশ,
কাঁদছে
মন, রিমঝিম বৃষ্টিতে বিরহী রোদন।
বন্ধু তুমি, ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার, বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু তুমি, ফিরে এসো ... স্বপ্ন ছোঁয়ার, বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু আমি একলা বসে,
আশা-নিরাশার
বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
ও আকাশ কি আমারই মতন স্বপ্ন বেঁচেও স্বপ্নহীন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
ও আকাশ কি আমারই মতন স্বপ্ন বেঁচেও স্বপ্নহীন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ
বন্ধু তুমি ফিরে এসো
... স্বপ্ন ছোঁয়ার বাদল দিন
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ।
বৃষ্টি ধারায় শোধাব আজ ... ভালোবাসার সবটুকু ঋণ।
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২
নিস্তব্ধ রাতের এলোমেলো কথন-২
আজকের এই সময়ে মনটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে আছে। সারাটা দিন ক্লাস, কুইজ, প্রেজেন্টেসান...সব মিলিয়ে ব্যস্ততায় কেটে গিয়েছিলো কিন্তু শেষ বিকেলে এসে মনটা ভয়ানক খারাপ হয়ে গেলো, আমি ভাবতেও পারিনি এমনটি হবে। হয়তবা এমনই হওয়ার কথা ছিলো। সমস্যাটা তো আমারই! আমি কেনও এমন! আমি জানি না, আমি কেনও এমন!! আমি কখনোই চাই না আমার জন্য কেউ কষ্ট পায় বা আমার জন্য কেউ বিপদে পড়ুক বা বিব্রত হউক। কিন্তু হয়ত আমার কিছু সমস্যাই তাদেরকে বিপাকে ফেলে দেয়। এজন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।
জীবনটাকে নিয়ে এমনি বড় বিপাকে আছি। তার উপর মাঝে মাঝে ছোট খাটো ঝড় এসে সেটাকে আরও এলোমেলো করে দিয়ে যায়। সেটা কাটিয়ে উঠতেই হয়ত আবার এসে হাজির হয়। এভাবেই চলছে ভাঙা গড়ার খেলা! জীবনটাকে মাঝে মাঝে খুব তুচ্ছ মনে হয়। আবার যখন প্রিয় মানুষদের সান্নিধ্যে হাসি আনন্দে ভরে যায়, তখন মনে হয় ঠিক তার বিপরীত। মনে হয় জীবনটা যদি এভাবে পার হয়ে যেতো। কিন্তু না...জীবন কি আর আমার কথা চলে?! আমার কথায় চললে হয়তবা আরও একটু ভালো থাকতে পারতাম। না, আর ভালো লাগছে না।
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
বিছিন্ন ভাবনার বর্ণহীন বহিপ্রকাশ
গতককাল বিকেল থেকেই
শরীর খারাপ লাগছিলো। বুঝতে পারছিলাম যে রাতে সমস্যা হতে পারে। ঠিক তাই হল! সারা
রাত খুব অস্বস্তিতে ছিলাম। একদম ঘুম হয়নি। এই সমস্যাটা আমার উপর মাঝে মাঝে ঝেঁকে
বসে, তাও আবার শুধু মাত্র রাতের বেলায়। তারপর যা যা হবার, তা তা যথানিয়মে হয়ে
চলছিলো। আমিও বেচারা সব কিছু সহ্য করে গেলাম। মাঝে মাঝে এই রকম বিপদে পড়লে খুব
ভালো করে অনুধাবন করতে পারি, মা কাছে না থাকলে কতটা অসহায় আমি এবং সেটা আমার জন্য
কতটা যন্ত্রণাদায়ক। এছাড়া মাঝে মাঝে টুকটাক অসুস্থ হলে বুঝতে পারি, মানুষের মৃত্যু
যন্ত্রণা কতটা কঠিন। তখন মনে হয়, বেঁচে থাকাটা সত্যিই অনেক সহজ কিন্তু শেষ হয়ে
যাওয়া অনেক কষ্টের! তারপরও মনে হয় শেষ হয়ে গেলে হয়ত এই যাত্রায় বেঁচে যেতে
পারতাম!!
শনিবার, ৩ নভেম্বর, ২০১২
বুধবার, ২৪ অক্টোবর, ২০১২
Old Dhaka- Through my eyes
Few days ago, I went to old Dhaka with Anindya. Anindya is one of my younger brother and one of my best friend. It was noon, when the sun was exactly over our head. It was really hot, we were burning up at the time. But we are Enjoying the time. Actually, we went to eat ''Haji Biriyani''. when we reached infront of that resturant, the resturant was close. so, we don't understnad what we are doing that moment...! Then we decided, we are going to ''Ahsan Monjil''.
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২
ভালোবাসা
ভালোবাসার
মাঝে কখনো সুখ, কখনো দুঃখ
ভালবাসা কখনো
হাসায়, কখনো দুঃখ দেয়।
ভালবাসার মানুষ যখন অবজ্ঞা করে তখন কেমন কষ্ট হয়
বুঝি,
ভালবাসার মানুষকে ভুলেথাকার ভান করা যায়, ভুলা যায় না।
ভালবাসার মানুষকে ভুলেথাকার ভান করা যায়, ভুলা যায় না।
ভালোবাসার সংজ্ঞা বিতর্ক,অনুমান এবং অন্তর্দর্শনের উপর প্রতিষ্ঠিত। অনেকেই ভালোবাসার মত একটি সর্বজনীন
ধারণাকে আবেগপ্রবন ভালোবাসা, কল্পনাপ্রবন ভালোবাসা কিংবা
প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা এসব ভাগে ভাগ করার পক্ষপাতী নন। তবে এসব ভালোবাসাকে
শারীরিক আকর্ষনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সাধারণ মতে, ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয় যেটা একজন মানুষ
অপর আরেকজন মানুষের জন্য অনুভব করে। কারোপ্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা
প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত। অধিকাংশ
কথ্য ধারণায়,ভালোবাসা নিঃস্বার্থতা, স্বার্থপরতা, বন্ধুত্ব,
মিলন, পরিবার এবং বন্ধনের সাথে গভীরভাবে যুক্ত।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






