নতুন বছর শুরু হয়ে গেলো। কিছু একটা লিখবো
করেও লিখতে পারছিলাম না। অবসর সময় কাটাচ্ছি যদিও। ভার্সিটিও বন্ধ। ঘুরাঘুরি, গান
শুনা, বই পড়া, মুভি দেখে সময় পার করছি। হরতাল অবরোধে বাসায় বসে থাকতেও বিরক্ত লাগে। তাই মাঝে মাঝে বের হয়ে যাই। এদিক ওদিক ঘুরাঘুরি
করি। ঘুরাঘুরির মাঝেই শান্তি পাই। মাথায় তেমন কোন চিন্তা কাজ করেনা। নতুন নতুন
অনেক কিছু দেখা যায়। পুরনো জিনিস গুলোও খারাপ লাগে না। যাই হোক, এবার শুরু করলাম রিয়েল লাইফ জোক্স
দিয়ে।
এক ভদ্র লোক অফিস শেষে বাসায় ফিরবেন।
অনেকক্ষণ দাঁড়িয়ে একটা বাসে মাথা গোজার ঠাই করলেন।
বাস ভর্তি মানুষ। কোন রকমে উঠেই মহিলা আসনের সামনে দাঁড়ালেন। ভদ্র লোকের
একটা বদঅভ্যাস তিনি খুব নড়াছড়া করেন। এক জায়গায় স্থির থাকতে পারেন না।


.jpg)