বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

রাঙ্গামাটির দেশে


সুযোগ পেলেই ঘুরে বেড়াই নদী, সাগর, পাহাড় কিংবা ভিন্ন কোন শহর ছুটে চলি নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রকৃতির কাছে কাপ্তাই লেক,কর্নফুলি নদী পুরো রাঙ্গামাটিকে আচ্ছন্ন করে রেখেছে। অথবা বলা যায় পুরো কাপ্তাই লেক, কর্ণফুলি নদী ঘিরে আছে রাঙ্গামাটি। আঁকাবাঁকা সরু রাস্তা ঘিরে আছে উঁচুনিচু পাহাড়।  আর পাহাড়ের কোল ঘেঁষে ঘুমিয়ে আছে শান্ত জলেরা। লেকের জলে ভেসে বেড়ায় ছোট বড় নৌকা। এছাড়া পাহাড় ঘেঁষে গড়ে উঠেছে নানা জনগোষ্ঠীর বসবাস।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

পুনশ্চঃ



অনেকদিন পর একটা কিছু লিখতে বসেছি। তাও পরীক্ষার ঠিক আগের রাতে। এমনিও পরীক্ষা আসলে আমি উদাস হয়ে যাই। কেমন যেনও মন মরা লাগে নিজেকে। শুধু ঘুমাতে ইচ্ছে করে। সেই ফাঁকে মুভিও দেখা হয়। ঘুম, সিনেমা , একাকীত্ব ...এই জিনিস গুলো মনে হয় একে অপরের পরিপূরক। একটাকে ছাড়া আরেকটা চলতে চায়না। সেদিন ডিনারে বসে মুভিটা দেখা শুরু করেছিলাম। খুবই ইমোশনাল গল্প। বন্ধুত্বের গল্প গুলো সাধারণত এমনই হয়। সিনেমাটা দেখার পর মনে হল দুই বছর আগে কেনও দেখলাম না! সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমার অভিনীত সিনেমার কথা তেমন কিছু বলতে হয়না। অভিনয় দিয়েই তিনি মাতিয়ে রাখেন। সাথে রুপা গাংগুলির অভিনয়, চমৎকার মিশ্রণ। 

রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬

উনসত্তর থেকে পঁচাত্তর


উনসত্তরের গণঅভ্যুথানের সময় থেকে পঁচাত্তরের বাঙালী জাতীয়তাবাদের মৃত্যু পর্যন্ত ঘটনাবলীর ব্যক্তিগত স্মৃতিচারণ এই বইটি। অনেকটা দিনলিপি বা নিজের ডায়েরী লিখার মত।

বইটিতে তুলে ধরা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পুর্ববর্তী কিছু সময় এবং পরবর্তী সময়ের বিভিন্ন প্রেক্ষাপটমুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কমবেশি অনেকেই জানি। তবে এর মধ্যে কতটুকু সত্য সেটা আমাদের অনেকেরেই মনে শঙ্কা। সে হিসেবে এটি ভিন্নধর্মী।

শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬

বেলা শেষে


বেলা শেষে কথাটা শুনতেই কেমন একটা ভালো লাগা কাজ করে। হয়ত দুঃখ আপন বলে। তবে দুটো শব্দের মাঝেই রয়েছে গভীরতা। সেটাই বা কজন বুঝতে পারি। শুরুতেই বলতে হয় অসাধারণ একটা মুভি। আমার দেখা ভালো লাগা মুভির তালিকায় এটা যুক্ত হল নতুন করে। সম্পর্ক যে কি জিনিস এটা খুব ভালো করে দেখানো হয়েছে। জীবনের অনেক সময় পাশে থেকেও বুঝা যায়না অন্যের ভালো লাগা, খারাপ লাগা।

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

Dhaka Lit Fest 2015


This is first time I was there. Lit Fest was started since 2011. previously it was known as Hay Festival. i think its a good way to communicate with English literature and meeting with different writers and authors. but few people against it. though we are always divided into groups nationally whatever good or bad. few people says, Lit Fest promoting English literature, English culture. someone added, this is a new package of promoting English literature. I don't think so. i think, its a way of promoting Bengali literature to the English culture. and it will be better for Bengali literature as well as Bengali writers and authors.

বুধবার, ১০ জুন, ২০১৫

Unexpected Dream: A Journey to DuSai


অনেকদিনের ইচ্ছে ছিলও এরকম একটা জায়গা ঘুরে দেখার। সেখানে থাকার, সুন্দর কিছু সময় কাটানোর। খুব অল্প সময়েই অপ্রত্যাশিত স্বপ্নটা ধরা দিলো  জীবনে। এতোটা আশা করিনি।

জায়গাটা এতো সুন্দর যে খুব বেশী বলা কঠিন। সাজানো গোছানো সবুজ প্রকৃতির সাথে মিলিয়ে জায়গাটা। মৃদু শব্দে মিউজিক বাজে প্রতিনিয়ত। হাটার সময়, খাবার সময়, সুইমিং করার সময় পর্যন্ত। খুবই নিরিবিলি, ছায়াঘেরা সবুজে আবৃত। পাশে ছোট লেক-এর মত করা হয়েছে। ইচ্ছে করলে সেখানে বোটিংও করা যায়। সন্ধ্যা হলেই চারদিকে লাইটিং। দেখতে অন্যরকম লাগে তখন জায়গাটা। অন্ধকারের সাথে মিলিয়ে ছোট ছোট আলো জ্বলে পথে পথে। এরকম পথে হাটার অনুভূতিটাও অন্যরকম। খুবই রিলাক্সিং একটা জায়গা।  একান্তে নিজের সাথে, প্রকৃতির সাথে মিশে যাবার জন্য  পারফেক্ট একটা জায়গা।   

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

বিষন্ন দিন


অনেকদিন পর আজ আঝোরে কেঁদেছি। ভুলে গেছি কবে শেষ এভাবে ফুফিয়ে কেঁদেছিলাম। আমি মোটেও কাঁদতে চাইনি এভাবে। কিন্তু আমার আর সইছিলো না। আমি সাধারণ ভাবেই নরম প্রকৃতির মানুষ। তাই অল্পতেই মন খারাপ হয় অনেক।

গতকাল থেকেই ঝামেলা গুলো পিছু ছাড়ছে না। এমনি সেমিস্টার ফাইনাল চলছে। কুইজ, এসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশানের ভীড়ে নিজেকে হারিয়ে খুঁজছি। গতকাল ছিলও একটা প্রেজেন্টেশান এবং একটা ফাইনাল। ফাইনাল নিয়ে যত বেশী টেনশন ছিলও না, তার চেয়ে বেশী টেনশন ছিলও প্রজেক্ট, প্রেজেন্টেশান নিয়ে।  গ্রুপের একজনের দায়িত্বে ছিলও রিপোর্ট আউটপুট এবং স্লাইড বানানো। আমার পক্ষ থেকে যা করার আমি সব তাকে দিয়েছি। সে সব রেডি করছে। মাঝে মাঝে ফোনে খোঁজ নিচ্ছি। সে কাজ করছে। সব ঠিকঠাক মত হয়ে যাবে।