বুধবার, ২১ আগস্ট, ২০১৩

স্কিজোফ্রেনিয়া



স্কিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা আমাদের আশেপাশে যেকোন মানুষের ভেতরে থাকতে পারে। সে আপনার সব থেকে কাছের বন্ধু হতে পারে, সে আপনার ভাই-বোন হতে পারে, আপনার অফিসের কলিগ হতে পারে, এমনকি আপনার জীবনসঙ্গীও হতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই রোগ যার হয় সে ধরতেই পারেনা, আর ধরতে পারলেও চিকিৎসা করাতে চায়না।কিছুটা ভয় থেকে, কিছু অবজ্ঞা ও অবহেলা থেকে।


আগেও একবার বলেছি,আমাদের দেশে হৃদরোগ থেকে শুরু করে অন্যান্য শারীরিক জটিল ব্যাধির জন্যে আমরা যে পরিমাণ চিন্তিত হয়ে পড়ি, কিন্তু মানসিক স্বাস্থ্য বলে যে কিছু একটা আছে আমরা একেবারেই ভুলে যাই। স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত রুগী সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, যেটা আস্তে আস্তে তার জগতকে আর সবার থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। এই রোগের ভয়াবহতা একেক রুগীর ক্ষেত্রে একেকরকম হয়। একটা সময় ধারণা করা হত যে স্কিজোফ্রেনিয়া বেশীরভাগ টিনেজারদের এবং ১৯-২৩ বয়সীদের হয়ে থাকে। কিন্ত এখন সে ধারণা পাল্টে গিয়েছে। এ রোগ যেকোন বয়স ও পৃথিবীর যেকোন প্রান্তেই হতে পারে। অনেকে মনে করে স্কিজোফ্রেনিয়া আর “ডুয়েল পারসোনালিটি/ দ্বৈত সত্ত্বা” একই রোগ। আবার অনেকের কাছে এদুটো সম্পূর্ণ আলাদা। এই বিষয়টা এখনও যুক্তি তর্কের মধ্যেই থেকেই গিয়েছে।

ইনসমনিয়া

ইনসমনিয়া কি?
খুব সোজা কথায় ইনসমনিয়া হচ্ছে আপনার ঘুমের সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে। যাদের ইনসমনিয়া আছে তারা ঘুম নিয়ে মারাত্মক সমস্যায় পড়েন। অনেকে দিনে ঘুমিয়ে পড়েন, দৈনন্দিন কাজের ফাঁকে, অফিসে, ক্লাসে, বাসে, গাড়িতে। এভাবে ঘুমের অভাবটা পূরণ করে নেন। তারা সারারাত জেগে থাকেন। কিংবা একটু ঘুমিয়ে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায় এরপর সারা রাত জেগে থাকেন, আর ঘুম আসেনা কোনোভাবেই। অনেকে ভোরের দিকে অল্প একটু ঘুমিয়ে পড়ে আবার উঠে পড়েন।  এই সমস্যা একটানা হতে পারে। আবার একটা সময় গ্যাপ রেখে আবার শুরু হতে পারে। কিন্তু চক্রাকারে হতে থাকে।
ইনসমনিয়া দুভাবে হতেপারে –
- অল্প সময়ের জন্যে। এই ইনসমনিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রাত্যহিক জীবনের ছোটখাটো  ধকল কিংবা “stress”। আমরা এগুলোকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনা। এইধরণের ইনসমনিয়া অল্প দিন থাকে। মাঝে মাঝে মাস। মাঝে মাঝে সপ্তাহ। আবার নিজে নিজে ঠিক হয়ে যায় স্ট্রেস কমে গেলে।

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

যদি পারতাম!


যদি পারতাম!
একবার পাখির ডানায় ভর করে 
উড়ে যেতে দূরে কোথাও ... 
ছোট ছোট বসতিগুলো পেছনে ফেলে,
ডানা মেলে ওই সবুজ ঘাসের উপত্যকায়,
কালচে মেঘে ঢাকা আকাশে, 
ক্লান্ত শরীর জুড়ানো ঠাণ্ডা বাতাসে...

জনমানবহীন...
হ্যাঁ, সেই সবুজ ঘাসের উপত্যকায়, 
নেই কেউ দেখার ...
নেই কেউ শোনার ...
শ্বাস নিতাম শিশির ভেজা সবুজ ঘাসে...
তাকিয়ে কালো মেঘেদের রাজ্যে... 

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অপরাজিতা তুমি


সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘দুই নারী হাতে তরবারি’ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে ‘অপরাজিতা তুমি’। যদিও উপন্যাসের অনেক কিছুই ছবিতে নেই। যদি সব থাকতো তবে তখন সেটা সিনেমা না হয়ে অন্য কিছু হয়ে যেতে পারতো। ছবিটির পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরী এবং চিত্রনাট্য- শ্যামল সেনগুপ্ত। ছবির মুখ্য ভূমিকায় রয়েছে প্রসেনজিৎ, কমলিনী ও পদ্মাপ্রিয়া। এছাড়াও রয়েছে ইন্দ্রনীল, কল্যাণ রায়, তনুশ্রী শঙ্কর এবং সৌমিত্র চ্যাটার্জীর। প্রবাসী দুই দম্পতিকে নিয়ে মূলত ছবিটির কাহিনী। দুই দম্পতিই আমেরিকা প্রবাসী। এই দুই দম্পতির মধ্যে একজন প্রসেনজিৎ। বিদেশের কর্পোরেট জীবনের ব্যস্ততার মাঝেই ছোট পরিবার নিয়ে খুশি সে। তবে এই দুই পরিবারের দৈনন্দিন জীবনের চলার পথে ক্রমশ ফুটে উঠতে থাকে তাদের আসল চেহারাগুলো।

রবিবার, ২৩ জুন, ২০১৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকান্ড প্রসঙ্গ



বর্তমানে কিছু অনলাইন সংবাদ মাধ্যম অনেকাংশেই খুব বেপোরোয়া হয়ে উঠেছে। খবরের সত্যতা থাকলেও যাচ্ছেতাই বলে খবরকে আরও বেশি স্পর্শকাতর করে তুলে। নিজেদের নাম কামানো আর টাকা পয়সায় লোভে যা ইচ্ছে তাই বলে সংবাদ প্রকাশ করে বলে আমার মনে হয়। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ ২৪, খবর তরঙ্গ’ নিজেদের ইচ্ছে মত মনের মাধুরী মিশিয়ে যাচ্ছেতাই কথা বলে গেলো। ‘এখানে কোনো সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। বরং তাদের প্রতি দুব্যবহার করে কর্তৃপক্ষ।‘ 

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

*অন্তহীন পথ চলাই জীবন*

পৃথিবীর সবচেয়ে কঠিন কিছু সত্য হল...
০১) আপনি এমন কাউকে ভালবাসেন যে আপনাকে শুধু ই ঘৃণা করে...
০২) আপনি এমন কাউকে মিস করেন যে আপনাকে মিস করার সময়খুঁজে পায় না...
০৩) আপনি এমন কাউকে ভাবেন যার কল্পনাতেও আপনার কোন অস্তিত্ব নেই...
০৪) আপনি এমন কারো জন্য কাঁদেন যার কিনা আপনার এক ফোঁটাচোখের জলমুছে দেয়ার সময় পর্যন্ত নাই...তবে সব থেকে কষ্টের মুহূর্ত হয় তখন যখন আপনি এমন কাউকে এত বেশি ভালবাসেন যে অন্তত একটা বার একটা মুহূর্তের জন্য হলেও ভুল করে হলেও আপনাকে একটু ভালবাসার প্রয়োজন অনুভব করেন। 

সংগৃহীত 

বুধবার, ২৯ মে, ২০১৩

The 'weaker' sex


It is only uncommon to read news about or be victimized by eve teasing. Although the High court passed a law in 2010 that labeled eve teasing as a sexual offence and committed the guilty party to jail or imposed a fine, the phenomenon has only gotten more rampant over time. The lack of immediate action, dilemma over its source and outcomes, and most importantly, our gradual tolerance towards the matter has all contributed to brewing an already warm soup. What we fail to recognize is something as heinous as eve teasing is built into the every fabrics of our culture, our families—and without persistence, it can never completely removed.

In a quest to get a deeper insight into the matter, an independent anti-eve teasing group recently conducted a survey, to identify the realities behind the issue. Of the thousand plus participants who responded to the survey both online and offline, it was found over 90 percent have either been victimized or seen somebody getting eve treasured furthermore, the statistics revealed that most of these incidents (more than 70 percent ) occurred in board daylight, particularly around noon and took place regardless of location and age. These primary statistics were then unveiled to an audience on Facebook, Twitter, and in universities, and unsurprisingly, a large group of people blamed women for wearing ‘loose’ or ‘loud’ clothing that provoked eve teasing. That’s when thing got really interesting A second part of the survey revealed that over 80 percent of the incidents occurred to women dressed in salwar kamiz, which is our natural, casual, and cultural clothing. In addition, a startling 53 percent reported wearing burka or hijab, so clearly, covers or no covers, it seems there is no escaping eve teasing.