রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

7 Reasons Why You Should Travel Alone At Least Once In Your Life

1. You will meet amazing people.
While traveling with friends or a significant other can be a lot of fun, traveling solo for a certain amount of time can prove to be one of the most rewarding things you’ll ever do because of the great people you’ll meet.
When we travel with friends or a partner, we tend to stick to that little group of familiar faces and even though you’ll meet new people, the dynamics and interactions won’t be as deep and fulfilling. While you’re on your own on the road, you’re much more eager to meet travel buddies, team up with other travelers and generally reach out more in order to socialize.

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

Sparkling Star Mosque


Star Mosque is located at Armanitola in Old dhaka, about 350m north of the Armenian Church. It is one of the most famous tourist attractions of Old Dhaka. The mosque, both inside and outside, is decorated with mosaic. The outer wall between the doors are decorated with the motif of Mount Fuji on glazed tiles and a crescent-and-star design decorates the upper part of the facade. Hundreds of blue stars have been created on the domes of white marble. All over the mosque the motif of stars dominate the decoration and so the mosque is called the Star Mosque (Tara Masjid in Bengali).

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

স্কিজোফ্রেনিয়া



স্কিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা আমাদের আশেপাশে যেকোন মানুষের ভেতরে থাকতে পারে। সে আপনার সব থেকে কাছের বন্ধু হতে পারে, সে আপনার ভাই-বোন হতে পারে, আপনার অফিসের কলিগ হতে পারে, এমনকি আপনার জীবনসঙ্গীও হতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই রোগ যার হয় সে ধরতেই পারেনা, আর ধরতে পারলেও চিকিৎসা করাতে চায়না।কিছুটা ভয় থেকে, কিছু অবজ্ঞা ও অবহেলা থেকে।


আগেও একবার বলেছি,আমাদের দেশে হৃদরোগ থেকে শুরু করে অন্যান্য শারীরিক জটিল ব্যাধির জন্যে আমরা যে পরিমাণ চিন্তিত হয়ে পড়ি, কিন্তু মানসিক স্বাস্থ্য বলে যে কিছু একটা আছে আমরা একেবারেই ভুলে যাই। স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত রুগী সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, যেটা আস্তে আস্তে তার জগতকে আর সবার থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। এই রোগের ভয়াবহতা একেক রুগীর ক্ষেত্রে একেকরকম হয়। একটা সময় ধারণা করা হত যে স্কিজোফ্রেনিয়া বেশীরভাগ টিনেজারদের এবং ১৯-২৩ বয়সীদের হয়ে থাকে। কিন্ত এখন সে ধারণা পাল্টে গিয়েছে। এ রোগ যেকোন বয়স ও পৃথিবীর যেকোন প্রান্তেই হতে পারে। অনেকে মনে করে স্কিজোফ্রেনিয়া আর “ডুয়েল পারসোনালিটি/ দ্বৈত সত্ত্বা” একই রোগ। আবার অনেকের কাছে এদুটো সম্পূর্ণ আলাদা। এই বিষয়টা এখনও যুক্তি তর্কের মধ্যেই থেকেই গিয়েছে।

ইনসমনিয়া

ইনসমনিয়া কি?
খুব সোজা কথায় ইনসমনিয়া হচ্ছে আপনার ঘুমের সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে। যাদের ইনসমনিয়া আছে তারা ঘুম নিয়ে মারাত্মক সমস্যায় পড়েন। অনেকে দিনে ঘুমিয়ে পড়েন, দৈনন্দিন কাজের ফাঁকে, অফিসে, ক্লাসে, বাসে, গাড়িতে। এভাবে ঘুমের অভাবটা পূরণ করে নেন। তারা সারারাত জেগে থাকেন। কিংবা একটু ঘুমিয়ে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায় এরপর সারা রাত জেগে থাকেন, আর ঘুম আসেনা কোনোভাবেই। অনেকে ভোরের দিকে অল্প একটু ঘুমিয়ে পড়ে আবার উঠে পড়েন।  এই সমস্যা একটানা হতে পারে। আবার একটা সময় গ্যাপ রেখে আবার শুরু হতে পারে। কিন্তু চক্রাকারে হতে থাকে।
ইনসমনিয়া দুভাবে হতেপারে –
- অল্প সময়ের জন্যে। এই ইনসমনিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রাত্যহিক জীবনের ছোটখাটো  ধকল কিংবা “stress”। আমরা এগুলোকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনা। এইধরণের ইনসমনিয়া অল্প দিন থাকে। মাঝে মাঝে মাস। মাঝে মাঝে সপ্তাহ। আবার নিজে নিজে ঠিক হয়ে যায় স্ট্রেস কমে গেলে।

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

যদি পারতাম!


যদি পারতাম!
একবার পাখির ডানায় ভর করে 
উড়ে যেতে দূরে কোথাও ... 
ছোট ছোট বসতিগুলো পেছনে ফেলে,
ডানা মেলে ওই সবুজ ঘাসের উপত্যকায়,
কালচে মেঘে ঢাকা আকাশে, 
ক্লান্ত শরীর জুড়ানো ঠাণ্ডা বাতাসে...

জনমানবহীন...
হ্যাঁ, সেই সবুজ ঘাসের উপত্যকায়, 
নেই কেউ দেখার ...
নেই কেউ শোনার ...
শ্বাস নিতাম শিশির ভেজা সবুজ ঘাসে...
তাকিয়ে কালো মেঘেদের রাজ্যে... 

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অপরাজিতা তুমি


সুনীল গঙ্গোপাধ্যায়ের দুই নারী হাতে তরবারিউপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে অপরাজিতা তুমি’। যদিও উপন্যাসের অনেক কিছুই ছবিতে নেই। যদি সব থাকতো তবে তখন সেটা সিনেমা না হয়ে অন্য কিছু হয়ে যেতে পারতো। ছবিটির পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরী এবং চিত্রনাট্য- শ্যামল সেনগুপ্তছবির মুখ্য ভূমিকায় রয়েছে প্রসেনজিৎ, কমলিনী পদ্মাপ্রিয়া। এছাড়াও রয়েছে ইন্দ্রনীল, কল্যাণ রায়, তনুশ্রী শঙ্কর এবং সৌমিত্র চ্যাটার্জীর। প্রবাসী দুই দম্পতিকে নিয়ে মূলত ছবিটির কাহিনী। দুই দম্পতিই আমেরিকা প্রবাসী। এই দুই দম্পতির মধ্যে একজন প্রসেনজিৎ। বিদেশের কর্পোরেট জীবনের ব্যস্ততার মাঝেই ছোট পরিবার নিয়ে খুশি সে। তবে এই দুই পরিবারের দৈনন্দিন জীবনের চলার পথে ক্রমশ ফুটে উঠতে থাকে তাদের আসল চেহারাগুলো।

রবিবার, ২৩ জুন, ২০১৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অগ্নিকান্ড প্রসঙ্গ



বর্তমানে কিছু অনলাইন সংবাদ মাধ্যম অনেকাংশেই খুব বেপোরোয়া হয়ে উঠেছে। খবরের সত্যতা থাকলেও যাচ্ছেতাই বলে খবরকে আরও বেশি স্পর্শকাতর করে তুলে। নিজেদের নাম কামানো আর টাকা পয়সায় লোভে যা ইচ্ছে তাই বলে সংবাদ প্রকাশ করে বলে আমার মনে হয়। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ ২৪, খবর তরঙ্গ’ নিজেদের ইচ্ছে মত মনের মাধুরী মিশিয়ে যাচ্ছেতাই কথা বলে গেলো। ‘এখানে কোনো সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। বরং তাদের প্রতি দুব্যবহার করে কর্তৃপক্ষ।‘