মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

মধুর ভালবাসা



ভালবাসা ছোট্ট একটি শব্দ। যার মাধ্যমে মানুষ তার সব কথাকে একটি ফ্রেমে আবদ্ধ করতে পারে। ভালবাসা শব্দটি প্রত্যেক মানুষের জীবনের সাথেই জড়িত। ভালবাসা হচ্ছে মানুষের আবেগ ও মানবিক অনুভুতি। বিশেষ কোন মানুষের জন্য শক্তিশালী বহিপ্রকাশই হচ্ছে ভালবাসা। ভালবাসার অনুভুতি একেক জনের একেক রকম। তাই ভালবাসা বিভিন্ন রকম হতে পারে। তবে ভালবাসা যার যার অন্তর দর্শনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আবার ভালোবাসাকে বিপরীত দিক থেকে চিন্তা করলে ঘৃণার সাথেও তুলনা করা যায়। তখন বিষয়টা আরও জটিল হয়ে যায়। কারণ, ভালবাসায় যৌন ও শারীরিক লিপ্সা দুটি বিষয়। এখানেও মানবিক দিকটাই বেশি গুরুত্ব বহন করে।



সাধারণ মতে, ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়, যেটা একজন মানুষ অপর আরেকজন মানুষের প্রতি অনুভব করেকারো প্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্তঅধিকাংশ ধারণায় ভালোবাসা, নিঃস্বার্থতা, স্বার্থপরতা, বন্ধুত্ব, মিলন, পরিবার এবং পারিবারিক বন্ধনের সাথে গভীরভাবে যুক্ত
ভালবাসার আরেক নাম নাকি প্রেম। যা বর্তমান সময়ে তরুণ- তরুণীদের না করলেই না হয়। আর এই প্রেম নিয়ে আমার নিজের ও অনেক সন্দেহ। আমার মতে প্রেম হচ্ছে, এক সাথে ঘুরা-ঘুরি, সময় কাটানো এছাড়া আরও অনেক কিছু। তবে যার বেশির ভাগ পরিনতিই হচ্ছে, ছেঁকা নামে একটা বিরহ। ভুল বললাম কিনা জানি না। আমার মতে ছেকার আরেক নাম বিরহ। তবে আমি এই ব্যাপারে অভিজ্ঞ নই। তবে প্রেম করে খুব কমই সফল হয়েছেন। আর সফল হলেও অনেক ক্ষেত্রে তা সুখ কর হয় না। এটা আমার জানা ও দেখা অভিজ্ঞতা।

মজার ব্যাপার হল,
প্রেমে পড়লে নাকি কিছু আলামত দেখা যায়। যেমন-নির্ঘুম রাত কাটানো, ক্ষুদামন্দা, চোখের নিচে কালি পড়া, আকাশ কুসুম চিন্তা ইত্যাদি ইত্যাদি আরও হাবি জাবি। এছাড়া সব সময় নাকি অস্থির অস্থির লাগে।
প্রেমের আরেক নাম নাকি জ্বর, আর সংসারের আরেক নাম নাকি জন্ডিস। জ্বর এবং জন্ডিস দুইটাই কিন্তু ভয়ানক। তাই আপনারা যারা জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন বা সামনে আক্রান্ত হতে চান, ভালোভাবে চিন্তা করে জ্বরে আক্রান্ত হন। না হলে কিন্তু জালেমা আছে। আর যারা পূর্বে বা ইতো মধ্যে জণ্ডিসে আক্রান্ত হয়েছেন, আপনারা ভালভাবে পদক্ষেপ নিন। কিভাবে কি করতে হবে। আর তেমন কিছু বলার নাই। কারণ জণ্ডিস আক্রান্তরা সবাই অনেক অনেক অভিজ্ঞ।
তবে শেষ কথা হল, প্রেম করুন বুজে শুনে। যদি প্রেম করে সঙ্গি নির্বাচন করেত চান, তবে এই ব্যাপারে সতর্ক থাকা ভালো। জীবনে চলার পথে একজন সঙ্গি দরকার। তাই এই সঙ্গি নির্বাচনে সঠিক সঙ্গিকেই নির্বাচন করতে হবে।

তবে আমি এসব ব্যাপারে অভিজ্ঞ নই। এগুলো আমার দেখা ও বন্ধুদের থেকে শুনা এবং আমার সিনিয়র ভাইদের থেকে পাওয়া তথ্য। এছাড়া পড়ে ও কিছুটা জেনেছি। যদি কোন অনধিকার চর্চা করে থাকি, আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুভ কামনা সবার জন্য। শুভ হোক সকলের ভালবাসা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন